প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2026 ইং
কর্ণফুলী নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৯ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইউনিয়নের মোট নিয়মিত ভোটার ১৪৮ জনের মধ্যে ১১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মনির আহমদ বাহাদুর, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে শেয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে আবদুর রহমান এবং সিনিয়র সদস্য পদে আমিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সহসভাপতি পদে ৮৯ ভোট পেয়ে শেখ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে আবদুল মোনাফ বিজয়ী হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লায়ন রমজান আলী রমু। নির্বাচন কমিশনের সচিব ছিলেন আয়ুব আলী।
নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা ও অতিথিরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশ উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জুবাইরুল আলম মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার মনির আবছার চৌধুরী, নবনির্বাচিত আমির মাস্টার নুরউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন ফায়সাল, চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী শিমুল, জামায়াত নেতা অ্যাডভোকেট হারুন, জামাল উদ্দিন মুন্সি, মুছা সিকদার, আয়েশা মেম্বার, নুর নবী লেদু, কোরবান আলী, ইমরান হোসেন তারা, ডা. জনি, বাহাদুর, পারজানা আকতারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত শ্রমিক ও নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট